ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বাবাকে গলা কেটে হত্যা করলেন ছেলে

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২২,  9:23 PM

news image

রাজশাহীর দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদ আলী পৌঢ়ত্বে এসে ফের বিয়ে করার অভিলাস জানিয়েছিলেন। ব্যাপারটি মোটেই ভালো লাগেনি ছেলে রাসেলের (৩৫)।  বাবার বিয়ে নিয়ে কলহ চূড়ান্ত রূপ নেয় মঙ্গলবার গভীর রাতে। সেদিন মধ্যরাতে বাবাকে ‘গলা কেটে হত্যা করে’ রাসেল। পরে বাবার মরদেহ বাড়ির পেছনে সেফটিক ট্যাংকে ফেলে দেয়। বুধবার রাতে রাসেল দামকুড়া থানায় বাবা হারিয়ে গেছেন মর্মে জিডি করতে আসেন।

তখন তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে জেরা শুরু করে। একপর্যায়ে রাসেল জানান, তিনিই বাবা সাজ্জাদ আলীকে ‘খুন’ করেছেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সমকালকে এসব তথ্য জানিয়ে বলেন, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের সেই সেপটিক ট্যাংক থেকে সাজ্জাদ আলীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘রাসেলের মা এক বছর আগে মারা যান। এরপর তার বাবা সাজ্জাদ আলী আবারও বিয়ে করতে চান। এ নিয়ে সন্তান রাসেলের সঙ্গে বাবা সাৃজ্জাদ আলীর কলহ চলছিল। কলহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে মঙ্গলবার রাত ১২টার দিকে বাবার গলাকেটে হত্যা করে রাসেল’ তিনি আরও জানান, বাবাকে হত্যা ও গুমের ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম