ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

বান্দরবানের রুমায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৬

#

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২৩,  9:59 PM

news image

বান্দরবানের রুমা উপজেলার রুমা-বগালেক সড়কে দুই ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৯ যাত্রী। সোমবার (২০ মার্চ) দুপুরে রুমা সদর থেকে বগালেকগামী একটি ট্রাকের সঙ্গে বগালেক থেকে রুমা সদরের দিকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ট্রাক দুইটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। স্থানীয়রা জানান, রুমা বগালেকের কয়েকজন ব্যক্তি ভিজিএফ চাল আনতে রুমা সদরে যাওয়ায় পথে বগালেক সড়কের কমলা বাগান এলাকার উঁচু ঢাল নামতে গেলে বিপরীত দিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে চারজন নারী নিহত হয় এবং রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আরও দুইজনের মৃত্যু হয়। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, দুই ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আরও কয়েকজন গুরুত্বর আহত হয়েছে।  ওসি আরও জানান, ওই ঘটনায় আহত এবং নিহতদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা কাজ করছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী জানান, দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে এবং আহত ৯ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। ঘটনাস্থলে আহতদের উদ্ধারে কাজ চলমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম