ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বান্দরবানের তিন উপজেলায় আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৩,  10:39 AM

news image

নিরাপত্তাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে বান্দরবানের রুমা উপজেলার পর রোয়াংছড়ি ও থানচিতে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি বিছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত রোববার (১২ মার্চ) বান্দরবানের রোয়াংছড়িতে টহলরত সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি চালালে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও দুই সদস্য আহত হয়। এছাড়া গত সপ্তাহে থানচি উপজেলার সীমান্তবর্তী লেক্রী সড়কে একটি ট্রাক লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি চালায়। এতে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়। এ সময় কেএনএফ সদস্যরা ১০ জন শ্রমিককে অপহরণ করে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তার বিষয়টি সামনে রেখে এ তিনটি উপজেলায় পুনরায় নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম