ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

বাড্ডায় আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৪,  4:59 PM

news image

রাজধানীর বাড্ডার আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪ নম্বর ডিআইটি রোডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভবনটির নিচ তলায় ঘটনাটি ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। তালহা আরও জানান, প্রাথমিকভাবে সম্ভাব্য কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার লিকেজ মনে করা হচ্ছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম