ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

বাগদাদে রাজনৈতিক সহিংসতায় নিহত ২০

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  11:04 AM

news image

ইরাকের রাজধানী বাগদাদে রাজনৈতিক সহিংসতায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির অন্যতম প্রধান রাজনীতিক এবং শিয়া নেতা মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। এদিকে সহিংসতার সময় সোমবার বাগদাদের উচ্চ-নিরাপত্তা বলয় গ্রীন জোনকে লক্ষ্য করে গোলাবর্ষণের ঘটনাও ঘটে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। ইরাকে প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক বিরোধের কারণে এখন পর্যন্ত দেশটিতে নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। মোকতাদা আল-সদরের দল সদর মুভমেন্টের কিছু দাবির কারণে সরকার গঠনে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতিতে মোকতাদা সদর সোমবার এক বিবৃতিতে রাজনীতি থেকে চিরতরে অবসর নেওয়ার ঘোষণা দেন। এমনকি নিজের সকল রাজনৈতিক কার্যালয় ও সেগুলোর কার্যক্রমও বন্ধের ঘোষণা দেন তিনি। তাঁর দাবি, তিনি কখনোই নেতৃত্ব এবং ধর্মীয় কর্তৃপক্ষের দাবিদার ছিলেন না। তাই চিরদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। অবশ্য নয় বছর আগেও একবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন সদর। তবে পরে আবারও তিনি রাজনীতিতে ফিরে আসেন। এএফপি বলছে, বাগদাদজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার পর কমপক্ষে সাতটি শেল উচ্চ-নিরাপত্তা বলয় গ্রিন জোনের মধ্যে পড়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র সোমবার গভীর রাতে জানিয়েছে। বাগদাদের এই অংশে সরকারি বিভিন্ন ভবন এবং কূটনৈতিক মিশন রয়েছে। অবশ্য গ্রিন জোনে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি চালানো এবং গোলাবর্ষণের পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। নিরাপত্তা সূত্রটি বলেছে, সদরের সমর্থকরা বাইরে থেকে গ্রিন জোনে গুলি চালায় এবং এর প্রতিক্রিয়ায় ভেতরের নিরাপত্তা বাহিনী কোনো ‘জবাব দেয়নি’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম