ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শামিত শোম

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  4:46 PM

news image

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন প্রবাসী ফুটবলার শামিত সোম।  বুধবার ভোর ৫টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে দুই প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম ও হামজা চৌধুরী জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন। অবশেষে শামিতও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে দেশের মাটিতে পা রাখলেন। বিমানবন্দরে পা রেখে শামিত সোম জানান, ‘আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কীভাবে খেলতে চাই, কোন ভূমিকায় খেলব এসব নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমি দলের সবার সঙ্গে দেখা করতে, টিমের সঙ্গে থাকতে মুখিয়ে আছি। আমি জানি আমাদের দলটা ভালো, আশা করি ভালো কিছুই হবে।’ এদিকে, বুধবার সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে লাল-সবুজ জার্সিধারীরা। হামজা ও ফাহামিদুল খেললেও ভুটানের বিপক্ষে খেলবেন না শামিত। বেঞ্চে বসে ম্যাচ দেখবেন। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন কানাডা প্রবাসী এই ফুটবলার। বাংলাদেশ দলের প্রথম ফুটবলার হলেন শামিত, যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার এখন শুধুই বাংলাদেশের। হামজা, শামিত ও ফাহামিদুলসহ ৬ প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে। অন্য ৩ জন হচ্ছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম