ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের লিড ২০০ ছাড়াল

#

স্পোর্টস ডেস্ক

২১ জুন, ২০২৫,  6:02 PM

news image

গল টেস্টে চলছে ব্যাটারদের দাপট। টেস্টের প্রথম দুই দিন দাপট দেখান টাইগার ব্যাটাররা। পরে শ্রীলংকান ব্যাটাররাও ভালো জবাব দেন। তৃতীয় দিনটা নিজেদের করে নিলেও চতুর্থ দিনের শুরু থেকেই দারুণ বোলিং করেন নাঈম-হাসান মাহমুদরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও আধিপত্য বিস্তার করে টাইগাররা। ১৮৭ রানের লিড নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম এখন পর্যন্ত যোগ করেছেন আরও ২৬ রান। বাংলাদেশের সংগ্রহ এখন তিন উইকেটে ২১৩ রান। শান্ত ৭৪ ও মুশফিক ৪০ রানে ব্যাট করছেন। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৭ রান। সবমিলিয়ে টাইগারদের লিড ছিল ১৮৭ রানের। এর আগে প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল সফরকারীরা। আর নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে থেমেছিল শ্রীলঙ্কা। ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। অফ স্পিনার নাঈম হাসানের ফাইফারে আগের দিনের সাথে ১১৭ রান যোগ করতেই বাকি সব উইকেট হারায় লঙ্কানরা। স্বাগতিকদের হয়ে ওপেনার পাথুম নিশাঙ্কার ১৮৭ রানই সর্বোচ্চ। এ ছাড়া কামিন্দু মেন্ডিস ৮৭ ও দিনেশ চান্দিমাল করেন ৫৪ রান। আর কেউ ফিফটির দেখা পাননি। নাঈমের ৫ উইকেট ছাড়াও হাসান মাহমুদ ৩ উইকেট নেন। একটি করে উইকেট ভাগাভাগি করেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক। ১০ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের ইনিংসে রানের খাতা খুলতে না পারা ওপেনার এনামুল হক বিজয় এবার ফেরেন ৪ রানে। বাঁহাতি অফস্পিনার প্রবাথ জয়সুরিয়ার গুড লেংথের বলে এজ হয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন। তাতে ২৪ রান থেমেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি মুমিনুল হক। উইকেটে থিতু হয়েও উইকেট বিলিয়ে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার। অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকের বলে সুইপ করতে গেলে শর্ট পয়েন্ট দাঁড়ানো আরেক অভিষিক্ত লাহিরু উদারার হাতে ধরা পড়েন এ ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। দুই উইকেটে ৬৫ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই অর্ধশতক পূরণ করেন সাদমান। থারিন্দুর করা বল ডিপ কভারে ঠেলে দিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটিতে পৌঁছান এ ওপেনার। এরপর এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে থেমেছেন ৭৬ রানে। দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম নিরাপদেই বাকিটা সময় পার করেছেন। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি অপরাজিত আছেন ৫৬ রানে। আরেক অপরাজিত ব্যাটার মুশফিকের সংগ্রহ ২২ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম