ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৫,  12:00 PM

news image

এশিয়া কাপে খেলা পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতকে বাদ দিয়ে দ্বিপাক্ষিক মহাদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংযুক্ত আরব আমিরাতে ২ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান দুই ফরম্যাটের সিরিজ খেলবে। এতে আফগানিস্তান দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী বাঁ-হাতি পেসার বশির আহমেদ। ধারণা করা হচ্ছে তাকে দিয়ে ফারুকির অভাব ঘুচতে চায় আফগানিস্তান। এ ছাড়া, ১৮ বছর বয়সী ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিলকেও প্রথমবার ডাকা হয়েছে টি-টোয়েন্টি দলে। আফগানিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা শপাগিজা ক্রিকেট লিগে তিনি ৩৭.২৫ গড় এবং ১৫৫.২০ স্ট্রাইকরেটে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন। 

যদিও তারাখিল ও পেসার আব্দুল্লাহ আহমাদজাই এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন রিজার্ভ ক্রিকেটারের তালিকায়। এবার আহমাদজাই বাংলাদেশ সিরিজের উভয় স্কোয়াডেই আছেন। এ ছাড়া, ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে রিজার্ভ হিসেবে আছেন স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ২ অক্টোবর বাংলাদেশ-আফগান সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫  অক্টোবর অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর থেকে। ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

টি-টোয়েন্টি: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব-উর-রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ : আল্লাহ গাজানফার ও রহমত শাহ।

ওয়ানডে: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, আল্লাহ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি। রিজার্ভ : বিলাল সামি ও ফরিদুন দাউদজাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম