ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার টিকা উপহার দেবে ফ্রান্স

#

১০ নভেম্বর, ২০২১,  4:20 PM

news image

ফ্রান্স সরকার বাংলাদেশকে অনুদান হিসেবে ২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক টিকা দেবে। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মোবাইল ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্রান্স সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক টিকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীতে যোগ দিতে এবং সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে প্যারিস সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম