ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশকে হারিয়ে আফগানদের র‍্যাঙ্কিংয়ের উন্নতি

#

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  10:47 PM

news image

টি-টোয়েন্টিতে উড়ন্ত ফর্মে আছে আফগানিস্তান ক্রিকেট টিম। সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে রশিদ খান, মোহাম্মদ নবিরা। এরমধ্যে এশিয়া কাপের সর্বশেষ দুই ম্যাচে শ্রীলঙ্কার পর বাংলাদেশকে হারানোর ঘটনা রয়েছে। এই ফরম্যাটের ক্রিকেটে দলটির ক্রিকেটাররাও আছেন দুর্দান্ত ফর্মে। বাংলাদেশকে হারানোর পর আফগান ক্রিকেটারদের দুর্দান্ত ফর্মের চিত্র ফুটে উঠেছে সর্বশেষ প্রকাশিত আন্তর্জাতিক টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়েও। বল হাতে শীর্ষে দশে উঠে এসেছেন দলটির রশিদ এবং মুজিব উর রহমান। এরমধ্যে রশিদ তো রীতিমতো উঠেছেন শীর্ষ তিনে। এছাড়াও বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দলটির ফাস্ট বোলার ফজল হক ফারুকী এবং নাভিন উল হকও। কেবল বোলারদের র‍্যাঙ্কিং নয় ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও উন্নতির দারুণ ছাপ রেখেছে আফগান ব্যাটসম্যানরা।

এগিয়েছেন দলটির দুই ওপেনারই। এছাড়াও এগিয়েছেন বাংলাদেশকে উড়িয়ে দেওয়া নাজিবউল্লাহ জাদরানও। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে দলটির অধিনায়ক মোহাম্মদ নবি। বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট তুলে নেওয়া রশিদ ৭০৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন তিনে। তার সামনে ৭১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন তাবরেইজ শামসি। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জস হ্যাজলউড। এদিকে বাংলাদেশের বিপক্ষে ১১ রানে ৩ উইকেট নেওয়া মুজিব ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন নবম স্থানে। এদিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া ফজল হক ফারুকি ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে। আরেক আফগান পেসার নাভিন উল হক ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৫তম স্থানে। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এশিয়া কাপের দুই ইনিংসে ২৩ এবং ৩৭ রান করে তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। আরেক আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৫ ধাপ এগিয়ে উঠে এসেছে ২৯তম অবস্থানে। বাংলাদেশের বিপক্ষে ১৭ বলে ৬ ছয় এবং ১ চারে ৪৩ রান করে জয় ছিনিয়ে নেওয়া নাজিবউল্লাহ ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০তম অবস্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম