ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে প্রাণ গেলো যুবকের

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৬,  5:10 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. মেহরাজ হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মেহরাজ হোসেন চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেইনের বাসিন্দা মোহাম্মদ মোশারফ আলীর ছেলে। শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে সৈকতের পাশে ফেরিঘাট এলাকায় পানির তীব্র স্রোতে তলিয়ে যান ওই যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তার বন্ধু সাব্বির আরমানসহ বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে যান। এসময় সাব্বিরসহ সমুদ্রে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং সাব্বিরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। মেহেরাজকে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সমুদ্রে ভেসে যাওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পূর্বে সে মারা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম