ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে ২ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুলাই, ২০২৬,  3:27 AM

news image

চট্টগ্রামে বন্যার পানিতে ভেসে গিয়ে নতুন করে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। এর আগে চকরিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছিল। বাঁশখালীতে নিহতরা হলো— বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)। স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে বাহারছড়াসহ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে রয়েছে। শুক্রবার সকালে পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে নিজ নিজ বাড়ির উঠানে থাকা অবস্থায় দুই শিশু ভেসে যায়। পরে স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করলেও ততক্ষণে তারা মারা যায়। বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম বলেন, পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম