ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বহিষ্কৃত হয়ে যা বললেন জাহাঙ্গীর

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  1:56 PM

news image

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হয়ে সবকিছুকে 'ষড়যন্ত্রে অংশ' বলে দাবি করে গাজীপুর সিটি করপোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, 'আমি পারিবারিক শিক্ষা থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের শিক্ষা পেয়ে আসছি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

আমি ভুল করে থাকতে পারি, তবে অন্যায় করিনি।'  শনিবার সংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব কথা বলেন তিনি এ সময় তিনি বাড়িঘর দখল এবং চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। মেয়র জাহাঙ্গীর বলেন, 'আমি জনগণের জন্য রাস্তা তৈরি করতে মানুষের বাড়িবাড়ি গিয়ে জমি চেয়েছি। তারা ভালোবেসে ৮০০ একর জমি দিয়েছেন।'  কল কারখানা থেকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে'। এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার  বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম