ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদ মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৬,  2:10 PM

news image

এবার কোরবানির ঈদে বাংলাদেশে কোনো পশুর সংকট নেই এবং বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। কোরবানির ঈদে এক কোটি প্রাণী কোরবানি হয় বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে, আমরা বিজিবির সাথে কয়েকটা মিটিং করেছি যাতে করে কোনো গরু আসতে না পারে, শুধু কোরবানির গরুই না বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ, কৃষকেরা এখন জানে কী করে গরু লালনপালন করতে হয়। সব কিছুই ডেভেলপ হয়েছে তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। পরে তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বৃক্ষরোপণ করেন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম