ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট” এর উদ্বোধন

#

২৬ জুলাই, ২০২২,  3:53 AM

news image

ছবির ক্যাপসনঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট-২০২২” উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।


মাছউদ শিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট-২০২২”। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল এ টুর্ণামেন্টের আয়োজন করেছে। সোমবার (২৫ জুলাই) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানসহ হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট-২০২২” এ শেরে বাংলা হলের শিক্ষার্থীরা ৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। দলগুলো হচ্ছে বিজয় একাত্তর, স্বাধীন বাংলা ফুটবল, বঙ্গবন্ধু স্যাটালাইট  এবং ওরা এগারো জন। আগামী ৩১ জুলাই টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম