ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বরগুনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২২,  3:01 PM

news image

বরগুনায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত পাঁচজন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাবিবুর রহমান। অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন , বরগুনা সদর উপজেলার বালিয়াতলী  ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট নাজমুল ইসলাম নাসির, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান জুয়েল,

পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হাসান ও নাচনা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেন। সভা পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক হাবিবুর রহমান। শপথ গ্রহণকৃত নব নির্বাচিত চেয়ারম্যানগন  বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্সে বার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম