ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৪,  8:32 PM

news image

রাজধানীর বনানীতে যাত্রীবাহী এক বাসের চাপায় আক্কাস আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। শনিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে বনানীর ২৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বাসটি কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি কাজী সাহান হক বলেন,

শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরিচয়পত্র দেখে নিহতের নাম আক্কাস আলী বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বগুড়া। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম