ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ ট্রলারসহ ১১৪ জেলেকে জীবিত উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  8:49 PM

news image

বঙ্গোপসাগরে নিখোঁজ ১১টি মাছ ধরার ট্রলার ও ১১৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও সুন্দরবনের ফিশারম্যান গ্রুপের যৌথ সহযোগিতায় ট্রলার ও জেলে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার ঝড়ের কবলে পড়ে জেলেসহ ট্রলারগুলো নিখোঁজ হয়।  জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৫টি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

এ ঘটনায় ট্রলারের শতাধিক জেলে নিখোঁজ হয়। পরের দিন শনিবার রাতে বঙ্গোপসাগরের পশ্চিম দিক থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। পরে আজ বঙ্গোপসাগরের পাথরঘাটা অঞ্চল থেকে ১১ ট্রলারসহ ১১৪ জেলেকে জীবিত উদ্ধার করে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও সুন্দরবনের ফিশারম্যান গ্রুপ। এ ঘটনায় এখনো ২৭ জেলে নিখোঁজ রয়েছেন।  বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ট্রলারডুবির ঘটনার পর জেলেদের উদ্ধারের জন্য শাতাধিক ট্রলার সাগরে পাঠানো হয়। সকালে ১১৪ জনকে উদ্ধার করা হয়। এখনো ২৭ জেলের সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লুৎফর রহমান বলেন, আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে আমাদের কয়েকটি টিম রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম