ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি : নিখোঁজ ২ জেলের মরদেহ ভেসে এসেছে পতেঙ্গায়, এখনও নিখোঁজ ৬

#

নিজস্ব প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৫,  9:18 PM

news image

বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে দুইজনের মরদেহ ভেসে এসেছে। ট্রলারডুবির এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ৬ জেলে। শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় পতেঙ্গা ১৮ নম্বর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। নিহত দুজনের নাম আজাদ ও ইদ্রিস। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে পতেঙ্গায় একটি মরদেহ ভেসে আসার সংবাদ পেয়েছি। সেটি উদ্ধার করতে গিয়ে আরও একটি মরদেহ ভেসে আসার খবর এসেছে। এসআই সুমন দেবনাথসহ আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানাতে পারব। এর আগে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। ওইদিন বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। বেলা ১২টার পর বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা পেরিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল ট্রলারটি। এসময় পেছন থেকে একটি জাহাজের ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে ১১ জন উঠে বেঁচে ফিরলেও বাকি ৮ জন নিখোঁজ ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম