ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

বঙ্গবাজারে আগুন : পুড়েছে পাঁচ হাজার দোকান, ক্ষতি ২ হাজার কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  8:40 PM

news image

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রায় ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে আনুমানিক দুই হাজার কোটি টাকা। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রাথমিকভাবে থোক বরাদ্দ হিসেবে সাতশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে এ দাবি করেন তিনি। হেলাল উদ্দিন বলেন, এখনও ধ্বংসস্তূপে আগুন জ্বলছে। সব পুড়ে শেষ না করা পর্যন্ত এই আগুন জ্বলবে। আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই দোকান রয়েছে আড়াই হাজারের মতো। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছেন দোকানে। এমন সময় এই আগুন বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে। তিনি আরও বলেন, এই ব্যবসায়ীদের পুঁজি বলতে সব শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানের ঈদকেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে সাতশ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানাচ্ছি। আজ সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্সকো মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম