ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২২,  2:06 AM

news image

বগুড়ার শেরপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। বুধবার বিকেল ৫টার দিকে মির্জাপুরে ঢাকা-দিনাজপুর মাহসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল। এসময়, ৬ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা স্থানীয় গ্রামের রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী আছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ এন্টারপ্রাইজ বাসটি বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এই সময় সিরাজগঞ্জমুখী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৫ জন ঘটনাস্থলে নিহত হয়। এই দুর্ঘটনা পর নিহত ও আহতদের উদ্ধারে এগিয়ে আসেন উপজেলা ফায়ার সার্ভিসের দল। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করা লাশ ফায়ার সার্ভিসের কাছ থেকে গ্রহণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম