ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক? যা জানা গেল অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, বাদ ওয়েদারাল্ড বিশ্বনবী (সা.)-এর শাফাআত কী ও কার জন্য বাংলাদেশকে নিয়ে আমার ধারণা ভুল ছিল: ডি ভিলিয়ার্স

বইমেলায় গীতিকার ও নাট্যকার রিজভীর "সময়ের প্রতিধ্বনি"

#

১১ মার্চ, ২০২৬,  11:49 AM

news image

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভীর প্রথম প্রবন্ধের বই "সময়ের প্রতিধ্বনি"। এটি লেখকের ৮ম গ্রন্থ। বইটি প্রকাশ করেছে সাদামাটা। আর পাওয়া যাচ্ছে বইমেলার ৮০ নং স্টলে ধ্রুপদী পাবলিকেশনস এ। বইটির প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার। বইটির মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা। বইটি প্রসঙ্গে  রেজাউর রহমান রিজভী বলেন, আমার লেখা সর্বশেষ বই প্রকাশ হয়েছিল ২০২১ সালের একুশে বইমেলাতে। এরপর নানাবিধ কারণে গত পাঁচ বছর আমার কোন বই প্রকাশ হয়নি। সেই খরা কেটে এবারের বইমেলাতে প্রকাশিত হল আমার অষ্টম গ্রন্থ "সময়ের প্রতিধ্বনি"। বইটি প্রকাশের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুবর ও পরিচালক ওয়ালিদ আহমেদের কাছে। তার সদিচ্ছা ও একনিষ্ঠ সহযোগিতা ছাড়া বইটি এত দ্রুত বইমেলাতে আনা সম্ভব ছিল না। এছাড়া রকমারিসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মেও বইটি পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, "সময়ের প্রতিধ্বনি" বইতে লেখকের বিভিন্ন বিষয়ের উপর ২০টি প্রবন্ধ রয়েছে। প্রবন্ধগুলোতে প্রাসঙ্গিক রেফারেন্স ও নানাবিধ তথ্য-উপাত্ত যুক্ত রয়েছে, যা পরবর্তীকালে গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে সহায়ক হবে। লেখক আশা করছেন, পাঠক ও গবেষকদের কাছে প্রবন্ধগুলো চিন্তার খোড়াক জোগাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম