ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বিক্ষোভ-সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২৬,  11:14 AM

news image

মাদারীপুর সরকারি কলেজে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। প্রায় ৪০ মিনিট সড়কের একাংশে যান চলাচল বন্ধ থাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, মাদারীপুর সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় হাসান, যিনি ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে অভিযোগ রয়েছে, চরমোনাই পীরকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে একই কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী ইকবাল আমীন সম্রাট মন্তব্য করলে ক্যাম্পাসে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে আহত সম্রাটকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রতিবাদে রাতে কলেজ গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইসলামী আন্দোলনের সমর্থক শিক্ষার্থীরা। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম