ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেসবুকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে

#

আইটি ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:50 PM

news image

ফেসবুকের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় পতন ঘটেছে বলে জানিয়েছে এর মূল কোম্পানি মেটা নেটওয়ার্কস। তাদের হিসাবে ফেইসবুকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী বা ডিএইউ ডিসেম্বর পর্যন্ত শেষ তিন মাসে ১৯২ কোটি ৯০ লাখে নেমেছে, যা আগের তিন মাসে ছিল ১৯৩ কোটি। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইউটিউব ও টিকটকের মত প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এবং বিজ্ঞাপনদাতারা খরচ কমানোয় আয়ের প্রবৃদ্ধিও কমতে পারে বলে ধারণা করছে মেটা। বুধবার নিউ ইয়র্কের শেয়ার বাজারে শেষ বেলার লেনদেনে মেটার শেয়ারের দর পড়ে গেছে ২০ শতাংশ। টুইটার, স্ন্যাপ ও পিনটারেস্টের মত অন্যান্য সোশাল মিডিয়া কোম্পানির শেয়ারের দামেও বড় পতন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম