ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের দুইজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২২,  2:17 PM

news image

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুইভাই নিহত হয়েছেন। এসময় চালকসহ আহত হয়েছে আরও দু’জন। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, দুপুর ১২টা ১০ মিনিটে বিসিকের কুইন্স নার্সিং হাসপাতালের সামনে ঢাকা থেকে চট্রগ্রামগামী ওই প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়।

পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তুষার (৪০) ও বিপ্লবকে (৩২) মৃত ঘোষণা করেন।  আহত চালক সাজ্জাদ ও প্রণবকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা চট্রগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারের মাঝিবাড়ির দিনেশের ছেলে। জানা গেছে, তুষার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম