ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২৬,  5:07 PM

news image

ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে ৫২৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ সমাবেশটির আয়োজন করা হয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শনিবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রতি সমর্থন জানানোয় এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে লন্ডনের উচ্চ আদালত এক রায়ে বলেছিলেন, ফিলিস্তিনপন্থী এই গ্রুপটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে দেওয়া নিষেধাজ্ঞা বেআইনি। এই রায়ের পর এটিই ছিল প্রথম বড় কোনো জমায়েত। তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন। গত বছরের জুলাইয়ে গ্রুপটির কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে প্রবেশ করলে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। সংগঠনটি অভিযোগ করে আসছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ‘যুদ্ধাপরাধে’ ব্রিটিশ সরকার সহযোগী হচ্ছে। তবে ইসরায়েল গাজায় কোনো ধরনের যুদ্ধাপরাধ করার অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। গতকালের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ট্রাফালগার স্কয়ারে জড়ো হন। তাদের অনেকের গায়ে ছিল সাদা-কালো রঙের ফিলিস্তিনি স্কার্ফ। হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। বিক্ষোভের সময় অনেককে রাস্তায় বা ক্যাম্পিং চেয়ারে বসে প্রতিবাদ জানাতে দেখা যায়। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম