ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

ফিলিপাইনে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  4:06 PM

news image

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। স্থানীয় সময় আজ বুধবার সকালে উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপে কম্পনটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল তৈরি হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানী ম্যানিলাসহ অন্য অনেক এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। উদ্ভূত পরিস্থিতিতে শহরের মেট্রো রেল ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশে পার্বত্য এলাকায়। কম্পনের তীব্রতা নিয়ে স্থানীয় রেডিও স্টেশনের সঙ্গে কথা বলেছেন উত্তরাঞ্চলীয় এলাকার একজন আইনপ্রণেতা এরিক সিংসন। তাঁর ভাষায়, ‘কম্পনটি ৩০ সেকেন্ড বা তার বেশি স্থায়ী হয়েছিল। ভেবেছিলাম বাড়িটি হয়তো ভেঙে পড়বে। এ মুহূর্তে আফটার শক হচ্ছে। ফলে আমরা বাড়ির বাইরে আছি।’ প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ফিলিপাইন। বাংলায় যার অর্থ হয় ‘আগুনের গোলা’। ‘রিং অব ফায়ার’ এমন একটি কাল্পনিক বেল্ট যা ঘোড়ার খুর আকৃতির মতো প্রধানত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রেখেছে। এটিকেই ৯০ শতাংশ ভূমিকম্পের কারণ বলে মনে করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম