ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, তিন দেশে সুনামি সতর্কতা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২৬,  5:07 PM

news image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের এ ভূমিকম্পের পর ফিলিপাইন ছাড়াও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এ কম্পনের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। তবে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ফিভলকস’ ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করেছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতির পাশাপাশি এক মিটারের বেশি উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে। তাদের মতে, এ ধরনের ঢেউয়ের প্রভাব কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম