ঢাকা ২৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ বায়তুল মুকাররমে ৫ জামাত, ইমাম-মুকাব্বিরের তালিকা প্রকাশ ঈদযাত্রায় গণপরিবহন নিয়ে জরুরি নির্দেশনা, নিয়ম ভাঙলেই বিপদ ঈদুল আজহা উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রীর মিনা-মুজদালিফায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ সতর্কতার আহ্বান ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্পেন ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মে, ২০২৬,  12:06 PM

news image

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন গণমাধ্যমকে জানান, সকালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। তিনি আরও বলেন, নিহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম