ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ
২৮ জুলাই, ২০২৬, 2:34 PM
NL24 News
২৮ জুলাই, ২০২৬, 2:34 PM
ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের জ-ন্ম দিয়েছেন। সোমবার (২৭ জুলাই) উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রসব বেদ/নায় আক্রান্ত ওই নারীকে দেখতে পেয়ে কাইয়ুম চৌকিদারের সহযোগিতায় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে নবজাতক সহ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মা ও নবজাতকের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন এবং হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, “মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।” এ ঘটনায় স্থানীয়দের মানবিক ভূমিকার পাশাপাশি উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।