ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, ৩ শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১০ মে, ২০২৬,  5:44 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশুসন্তান রয়েছে। আজ রোববার ভোরে ফতুল্লার গিরিধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- সবজি বিক্রেতা কালাম (৪৭), স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। দগ্ধরা গিরিধারা এলাকায় একটি নয় তলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বরুকদিয়ায়।  তাদের হাসপাতালে নিয়ে আসা মো. রাকিব জানান, দগ্ধ কালাম রাস্তায় ভ্যানে করে সবজি বিক্রি করতেন। ভোরের দিকে তার স্ত্রী রান্নাঘরে রান্না করার সময় যখন ম্যাচ জ্বালান তখন গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তার স্বামী, দুই মেয়ে ও ছেলেসহ আগুনে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, ভোরে তিনি চুলা ধরাতেই বিকট শব্দ হয়ে গোটা ঘরে আগুন লেগে যায়। পরে তিনি কোনো রকম রুম থেকে বের হন।  বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ পাঁচজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ, স্ত্রী সায়মার ৩২ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, দুই মেয়ে মুন্নির ৩৫ শতাংশ ও কথার ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম