প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, 4:40 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, 4:40 PM
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েছেন। এসব প্রার্থীরা নিয়োগপত্র পাওয়ায় দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে থেকে শাহবাগ থানার সামনে এ কর্মসূচি পালন করছে। ‘সারা বাংলাদেশের নিয়োগপত্রবঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বগুড়ার ধুনট উপজেলা থেকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পেয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন আশরাফুল ইসলাম পাভেল। তিনি বলেন, ‘আমাদের বাদ দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। আমাদের একটাই দাবি, আগামী ১ তারিখে যারা চাকরিতে যোগদান করবেন, আমরাও তাদের সঙ্গে একই সময়ে নিয়োগপত্র নিয়ে যোগদান করতে চাই।’
সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়েছে কি না—এ প্রসঙ্গে তিনি জানান, তাদের পাঁচজনের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।