ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী প্রাণনাশের হুমকি, থানায় জিডি করলেন এনসিপির এমপি মিতু পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ বছর সময় লাগতে পারে: উপদেষ্টা ফরহানুল মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু বিজয় দিবসে নিরাপত্তার পরিকল্পনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

প্রাণনাশের হুমকি, থানায় জিডি করলেন এনসিপির এমপি মিতু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৬,  4:19 PM

news image

প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি। জিডি করার পর সোমবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ৩টায় সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত, এনসিপির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, এনসিপির ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক নূর আমিন খান, জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সিফাত মিম এবং নারীশক্তির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রেহানা আক্তার।


এছাড়া তেজগাঁও থানা ও শিল্পাঞ্চল থানা এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাণনাশের হুমকির বিষয়ে তেজগাঁও থানায় জিডি করার পর সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন ডা. মাহমুদা মিতু এমপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম