ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী ‘ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’ ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু আওয়ামী লীগ সিন্ডিকেটের কব্জায় ডাক বিভাগ সদরঘাটে টিকিট জালিয়াতির অভিযোগে রাজস্ব লুটের আশঙ্কা সিডরের ১৯ বছর পরও কান্না থামেনি উপকূলবাসীর গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরসহ পুড়ল হোটেল-দোকান

গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬,  1:06 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতন হলেও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি; গোপনে নাশকতা করছে। আগুন লাগানো, বোমাবাজি করছে। রোববার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সড়ক-মহাসড়ক-রেলপথে পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে-বাইরে থেকে অরাজকতা চালাচ্ছে। তিনি বলেন, ফ্যাসিস্টদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পে অরাজকতা চলছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু এটা সম্ভব হবে না। তিনি আরও বলেন, পতিত হাসিনার দণ্ড হয়েছে, দেশে ফিরে আসলে তার দণ্ড বলবৎ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম