ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে বড় লক্ষ দিল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৩,  6:12 PM

news image

ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে চার ফিফটিতে ৪৯ ওভার ৫ বলে ৩৩৪ রান করেন টাইগাররা। দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও এনামুল হক বিজয়। ওপেনিং জুটিতে ৪৭ রান পায় বাংলাদেশ। ৩১ বলে ৩৩ রান করে ফিল্ডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিজয়। এর পর তামিমের সঙ্গে বড় জুটি গড়েন সৌম্য। ৭১ বলে ৫৯ রান করেন তিনি। তামিম ফেরেন ৪৬ বলে ৫৮ রান করে। এদিন ফিফটির দেখা পেয়েছেন লিটন দাসও। অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন করেছেন ৬৩ বলে ৫৫ রান। বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ। ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৩৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম