ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২১,  11:29 AM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সারাদেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, একটি চক্র পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব রটানোর চেষ্টায় আছে। এ গুজব রটনাকারীদের বিরুদ্ধে মাদক দমনের মতো ব্যবস্থা নেওয়া হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ। এদিকে দীর্ঘ প্রায় নয় মাস অপেক্ষার পর আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে এ পরীক্ষা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম