ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার ডেঙ্গুতে ‍মৃত্যু ও আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চাকরিতে প্রবেশের সময় কারও পদোন্নতির যোগ্যতা থাকলে পরে কেড়ে নেয়া যাবে না: হাইকোর্ট এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট নিয়ে দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিগামী সাড়ে ১৩ হাজার যাত্রী ৫ বছরে দেশে চিনির ব্যবহার কমেছে প্রায় ৩৩ শতাংশ

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬,  1:51 PM

news image

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।



বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 


ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সতর্ক অবস্থানে সরকার। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রণালয়ের কিংবা বাইরের যে কেউ জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তবে প্রশ্ন ফাঁসের কারণে হঠাৎ করে পরীক্ষাটি বাতিল হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা পরীক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি।’



সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশের ১৫ জন তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ এবং নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে আর্থিক অনুদান দেওয়া হবে। আগামী শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার ও অনুদানের চেক তুলে দেবেন।



আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই ৮টি ক্যাটাগরিতে বাছাইকৃত ১৫ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। প্রতিটি পদকের সঙ্গে এক লাখ টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম