ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার ডেঙ্গুতে ‍মৃত্যু ও আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চাকরিতে প্রবেশের সময় কারও পদোন্নতির যোগ্যতা থাকলে পরে কেড়ে নেয়া যাবে না: হাইকোর্ট এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট নিয়ে দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিগামী সাড়ে ১৩ হাজার যাত্রী ৫ বছরে দেশে চিনির ব্যবহার কমেছে প্রায় ৩৩ শতাংশ

এবার ডেঙ্গুতে ‍মৃত্যু ও আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬,  1:53 PM

news image

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ২০২৩ সালের চেয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের হার কম। সেই সঙ্গে মৃত্যুহারও কম। বুধবার (১৪ অক্টোবর) সোহরাওয়ার্দী মেডিকেলে ঝটিকা সফর শেষে এ কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।


তিনি বলেন, চিকিৎসা না পেয়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী যাতে ফিরে না যায় সেই ব্যবস্থা করছে সরকার। এরই মধ্যে আইসিইউ বেড বাড়ানোর পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।


চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে (১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত)। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। অন্যদিকে ২০২৩ সালে ডেঙ্গুতে মোট আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর মোট মারা যান ১ হাজার ৭০৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম