ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার ডেঙ্গুতে ‍মৃত্যু ও আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চাকরিতে প্রবেশের সময় কারও পদোন্নতির যোগ্যতা থাকলে পরে কেড়ে নেয়া যাবে না: হাইকোর্ট এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট নিয়ে দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিগামী সাড়ে ১৩ হাজার যাত্রী ৫ বছরে দেশে চিনির ব্যবহার কমেছে প্রায় ৩৩ শতাংশ

চাকরিতে প্রবেশের সময় কারও পদোন্নতির যোগ্যতা থাকলে পরে কেড়ে নেয়া যাবে না: হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬,  1:50 PM

news image

চাকরিতে প্রবেশের সময় কোনো কর্মকর্তা বা কর্মচারীর যে অধিকার ও পদোন্নতির যোগ্যতা থাকে, পরবর্তী সময়ে প্রবিধানমালা বা বিধি সংশোধন করে তা কেড়ে নেয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।



সম্প্রতি প্রকাশিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরির প্রবিধানমালা সংশোধন করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষের থাকলেও, তা কোনোভাবেই ভূতাপেক্ষভাবে কার্যকর দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আগের অর্জিত আইনি সুবিধা বা অধিকার কেড়ে নেয়া যাবে না।



এর আগে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মরত সাতজনের কর্মচারীর পদোন্নতি-সংক্রান্ত বিরোধ সংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ. এফ. এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ গত ১৯ আগস্ট এই রায় দিয়েছেন। ১৭ পৃষ্ঠার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদালতের মূল রায়টি লিখেছেন বিচারপতি এ. এফ. এম সাইফুল করিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম