ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি শাহজালালে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সৌদিগামী সাড়ে ১৩ হাজার যাত্রী ৫ বছরে দেশে চিনির ব্যবহার কমেছে প্রায় ৩৩ শতাংশ বিপুল সামরিক ব্যয়-অত্যাধুনিক অস্ত্র, তবু হুতি হামলা ঠেকাতে ব্যর্থ সৌদি আরব গোয়েন্দা তালিকায় রাজধানীর ৫৪৫ শীর্ষ চাঁদাবাজ-সন্ত্রাসী বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ কলকাতায় ছুরি নিয়ে মমতার ওপর হামলার চেষ্টা, তরুণী আটক সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬,  11:09 AM

news image

নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত


দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) সকাল ৫টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম