ঢাকা ১৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে উচ্চস্বরে আজান দেওয়ায় ভারতের উত্তর প্রদেশে মুয়াজ্জিন গ্রেপ্তার প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, অসুস্থ একাধিক বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৬,  1:55 PM

news image

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্ডধারীরা দেশে রেমিট্যান্স পাঠালে বর্তমানে প্রচলিত আড়াই শতাংশের পরিবর্তে ৩ শতাংশ প্রণোদনা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক নূর। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বর্তমানে প্রবাসীরা আড়াই শতাংশ প্রণোদনা পান। প্রবাসী কার্ডধারীদের জন্য তা বাড়িয়ে ৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


এদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাঁদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম