ঢাকা ১৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৬,  2:40 PM

news image

বগুড়ায় স্কুলে শাসন করায় এক শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।  ‎সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া নগরীর প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে এ ঘটনা ঘটে। আহত রায়হান বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চার শিক্ষক।

‎জানা যায়, স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল ওই শিক্ষার্থী। শিক্ষক ওই স্থানে পৌঁছালে গাড়ি থামিয়ে কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে তার মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তার ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছেন।

‎বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে আজ সকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম