প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, 1:54 PM
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, 1:54 PM
প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী
প্রবাসীদের জন্য সরকার একটি বিশেষ আদালত গঠন করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরু আয়োজিত অভিবাসন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য একটি বিশেষ আদালত গঠন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। যে আদালতে প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা, সংকট, প্রবাসীদের মামলা পরিচালনা হবে। মো. আসাদুজ্জামান আরও বলেন, শিগগিরই এটি আলোর মুখ দেখবে। এ ধরনের আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে আছে। অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে গোছানো গেলে পুরো বাংলাদেশকেই গোছানো অনেক সহজ হবে। এজন্য অভিবাসন খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দরকার। অনুষ্ঠানে অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, রামরুর প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা বক্তব্য দেন। এ সময় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।