ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ

প্রধানমন্ত্রীকে বরণে মৌলভীবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি, আলোচনায় নানা দাবি

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২৬,  2:03 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য মৌলভীবাজার আসছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি এখানে সফরে আসছেন। তার আগমনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কয়েক দিন থেকে জেলাবাসীর মধ্যে নানা রকম আলাপ-আলোচনা শুরু হয়েছে। এতে নতুন করে পুরোনো দাবিগুলো আলোচনাতে ফিরে এসেছে। 

একদিকে প্রশাসনিক ব্যস্ততা চলছে, অন্যদিকে রাস্তাঘাট সংস্কার, পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ হচ্ছে। জেলা থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করতে বৈঠক, আনন্দমিছিলসহ নানামুখী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন থেকে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রবাসীবহুল ও পর্যটন এলাকা হিসেবে শমসেরনগর বিমানবন্দর চালু, জেলার হাওরগুলোর উন্নয়নে প্রকল্প গ্রহণসহ নানা দাবি আলোচনায় এসেছে।

এদিকে প্রথমে জেলার শ্রীমঙ্গল ও রাজনগরে তার সমাবেশ হওয়ার কথা ছিল। প্রাথমিক প্রস্তুতিও শুরু করা হয়। পরে মানুষের স্থান সংকুলান হবে না বলে রাজনগরের সমাবেশটি সদরের মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে স্থানান্তরিত করা হয়েছে। এতে রাজনগর উপজেলার অনেকেই আশাহত হয়েছেন। অনেকেই বলেছেন, রাজনগর উপজেলায় প্রধানমন্ত্রী উপস্থিত হলে রাজনগর পৌরসভা ঘোষণা, রাজনগর উপজেলা সদরে গ্যাস-সংযোগসহ স্থানীয় কিছু দাবিদাওয়া পূরণের সুযোগ সৃষ্টি হতো। রাজনগরের মাওলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিও আছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি প্রকাশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ জুন (বুধবার) মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক, সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপ পরিষ্কার করা হচ্ছে। জেলার সার্কিট হাউজ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। জেলা শহর ও শ্রীমঙ্গল শহরকে ফুটপাথ দখলমুক্ত করে পরিচ্ছন্ন করা হচ্ছে। যে পথে প্রধানমন্ত্রী আসা-যাওয়া করবেন এসব পথের চারপাশ পরিষ্কার ও মেরামত করা হচ্ছে। সমাবেশেস্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মঞ্চ তৈরির কাজ চলছে। প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগম উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মৌলভীবাজার আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম