ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

#

০২ মে, ২০২৬,  12:41 PM

news image

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন পর্বতারোহী বাবর আলী। আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন তিনি। নেপালের মহালাঙ্গুর হিমালে অবস্থিত এই পর্বতে এটিই কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম সফল আরোহণ। বিষয়টি নিশ্চিত করেছে বাবর আলীর এই অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পেজে বলা হয়েছে, প্রায় সাড়ে আট ঘণ্টা অবিরাম আরোহণ শেষে অবশেষে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ এ বাবর স্পর্শ করল পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শিখর মাউন্ট মাকালু (২৭,৮৩৮ ফুট/৮,৪৮৫ মিটার) চূড়া। এরই সঙ্গে এই পর্বতে প্রথমবার উড়লো বাংলাদেশের লাল-সবুজের বিজয় নিশান। আর বাবর নিজেকে নিয়ে গেল আরেকটু উচ্চতায়! পৃথিবীর ১৪টি আট হাজারি শৃঙ্গের পাঁচটি আরোহণ করা একমাত্র বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। তবে কাজ এখনো মাত্র অর্ধেক সমাপ্ত জানিয়ে ভার্টিক্যাল ড্রিমার্স বলেছে, বেসক্যাম্পের নিরাপত্তায় নেমে না আসা পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলার জো নেই। তাই চলুক প্রার্থনা...। নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা কালো পাহাড় নামে পরিচিত। পিরামিড আকৃতির সূচালো এই পর্বতের আশপাশে বড় কোনো পর্বত না থাকায় প্রবল বাতাসে বরফ সরে গিয়ে অনেক সময় চূড়ার কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়ে ওঠে। সেখান থেকেই ‘মাকালু’ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। বাবর আলীর এবারের অভিযানের নাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’। ২০১৪ সাল থেকে পর্বতারোহণে সক্রিয় বাবর আলী এর আগে মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলুসহ একাধিক শৃঙ্গ জয় করেছেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয় করেন। ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ সম্পাদক বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) শৃঙ্গ জয় করেন। পরে ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট (২৯,০৩১ ফুট) ও লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। ২০২৫ সালের এপ্রিলে বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট) জয় করেন। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট) আরোহণ করেন, যা কোনো বাংলাদেশির জন্য বিরল অর্জন। মাকালু অভিযানে বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা। এ অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন ও রহমান্স গ্রোসারিজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম