ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথমবারের মতো আইপিএলে তিন বাংলাদেশি

#

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২২,  4:39 PM

news image

প্রথমবারের মতো আইপিএলের এক আসরে খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার। আগের বারের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেই এবারও থাকছেন মুস্তাফিজুর রহমান। আর শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত স্বল্প পরিসরের নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। আগের বারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত থেকেছিলেন সাকিব আল হাসান। ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। সাকিবের মতোই নিলামের প্রথম ডাকে দল পাননি লিটন দাস। দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে গতবার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল দিল্লি ক্যাপিটালস। ফিজের নতুন বলে সুইং ও কাটারে মুগ্ধ হয়ে এবারও তাকে দলে রেখে দিয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম