ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৬,  5:10 PM

news image

আইসল্যান্ডের জমজমাট রক্ষণের গালভরা বুলি যেনো টিকলো না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে। প্রস্তুতি পর্বের নিজেদের শেষ ম্যাচ আইসল্যান্ডকে রীদিমতো ধসিয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করেছিল মেসি বাহিনী। যদিও খেলার প্রথম ৪৫ মিনিটে মাঠে নামেননি আর্জেন্টিনার ফুটবল জাদুকর।  তবে ভ্যালেন্টিন বারকো মেসির জন্য অপেক্ষ করেননি। ম্যাচের অষ্টম মিনিটেেই বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শট আইসল্যান্ডের জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের শুরুটা আর্জেন্টিনার জন্য কিছুটা হোচট খেয়েছিল। নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে উঠে যায় আইসল্যান্ড। এলার্টসন দারুণ সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি। তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়ায় রক্ষা পায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ঝলক দেখান মেসি। পেনাল্টি থেকে ৭২ মিনিটে তার করা গোলে প্রায় জয় সুনিশ্চি করে ফেলে আর্জেন্টিনা। এরপর ৮৬তম মিনিটে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন থিয়াগো আলমাডা। একদিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ-২০২৬। আজ বুধবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও সেই প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম