ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

পেকুয়ায় গলায় চানা বুট আটকে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২৬,  4:56 PM

news image

কক্সবাজারের পেকুয়া উপজেলায় চানাচুর খাওয়ার সময় চানা বা ছোলা বুট গলায় আটকে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মইয়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম মুহাম্মদ আয়াতুল ইসলাম আবিদ (৩)। সে ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবিদের মা তাকে খাওয়ার জন্য চনাচুর দেন। সে ধীরে ধীরে চানাচুর খাওয়ার সময় এর সঙ্গে থাকা একটি চানা বুট (ছোলা) তার গলায় আটকে যায়। এতে শিশুটি মা-বাবার সামনেই ছটফট করতে থাকে। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম