ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

পূর্বজারুল বাগান এডুকেশন সোসাইটি'র সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২২,  2:31 PM

news image

রাঙামাটির  লংগদু উপজেলার পূর্ব জারুলবাগান এডুকেশন সোসাইটির উদ্যোগেবিজয় সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্নাতক-স্নাতকোত্তর  সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পূর্ব জারুলবাগান এলাকাস্থ স্থানীয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে  সোসাইটি'র সভাপতি মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে  সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন, এডুকেশন সোসাইটির পরামর্শক মন্ডলীর সদস্য মোঃ আল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।  প্রধান বক্তার বক্তাব্য রাখনে, লংগদু সরকারী কলেজের প্রভাসক মোঃ হারুন অর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে সুপার মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ ইসলমীয় আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান।অতিথি হিসবে উপস্থিত ছিলেন,  রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নুরুল করিম, করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহীম, মাইনীমুখ মডেল হাই স্কুলের সহ প্রধান শিক্ষক তাজ মাহমুদ, উত্তর ইয়ারিংছড়ি সেনা মৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ইউপি সদস্য মোঃ হোসেন আলী,  ইসলামী ব্যাংক বাংলাদেশ এর মাইনীমুখ আউটলেট শাখা ব্যবস্থাপক মোঃ রাসেল সহ বিভ্ন্নি গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যে দেশে গুণিজনকে সম্মান করে না সে দেশে গুণি জন্মায় না। তাই গুণিজনকে সন্মান দেওয়া আমাদের রেওয়াজে পরিনত করতে হবে। আজকে এ এলাকার যু্বক, ছাত্ররা যে উদ্যোগ নিয়ে মেধাবী শিক্ষার্থী এবং গুণীজনদের সংবর্ধনা ও খেলাধুলার পুরস্কার দিচ্ছে তার জন্য পূর্ব জারুল বাগান এডুকেশন সোসাইটির এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আগামীতেও যাতে এধরণের মহতী উদ্যোগ নিতে পারে তার জন্য সকলের সহযোগীতার কামনা করেছেন বক্তারা। শেষে অতিথিগন বিভিন্ন ক্যাটাগড়িতে খেলাধুলা প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী ছাত্র ছাত্রী সহ গন্যমান্যদেরও পুরস্কার স্বরুপ ক্রেস্ট উপহার তুলে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম