ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পূবাইলে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

#

১৩ ডিসেম্বর, ২০২১,  8:36 PM

news image

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রাকচাপায় সাইদুল ইসলাম সৌরভ (২১) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার রাতে টঙ্গী-ঘোড়াশাল হাইওয়ের পূবাইল কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ কালীগঞ্জ থানার তুমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। তিনি একই থানার টিউরী গ্রামের সোহেল মিয়ার ছেলে।

পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি গোলজার হোসেন টুটুল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা জানান, সৌরভ এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। সোমবারও তার পরীক্ষা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া ও দ্রতগামী একটি ড্রামট্রাক মোটরসাইকেল আরোহী সৌরভকে চাপা দিয়ে দ্রুত মিরেরবাজারের দিকে চলে যায়। স্থানীয়রা সড়কের পাশে নিথর দেহ দেখে পুলিশে খবর দেন। পূবাইল থানার এসআই রাসেদুর জানান, নিহত সৌরভের মামা জাকিরের আবেদনের পরিপ্রেক্ষিতে ও মামলা না করায় লাশটি আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম